মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:০১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ফের পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা ভারতের

অনলাইন ডেস্ক  ভারত ফের ইসলামাবাদে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করছে বলে দাবি করেছে পাকিস্তান। এ খবার জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এ দাবি করেছেন। এর পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসুফ বলেছেন, পাকিস্তান সুর্নিদিষ্ট ও বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জেনেছে ভারত ফের ইসলামাবাদে সার্জিক্যাল স্ট্রাইক চালানো চেষ্টা করছে।

উপসাগরীয় অঞ্চলে দ্বিতীয় দিনের সফরে কোরেশি বলেন, আমি আমাদের গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি ভারত পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করেছে। ভারত তাদের গুরুত্বপূর্ণ অংশীদারদের কাছ বিষয়টি অনুমোদনের চেষ্টা করছে।

কোরেশি বলেন, এটি অভ্যন্তরীণ বিষয় বলে দৃষ্টি ঘোরাতে পরিকল্পনা করছে ভারত।

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে হামলা চালানো হয়।

১২টি মিরেজ-২০০০ জঙ্গিবিমান জঈশ-ই-মোহাম্মদ, হিজবুল্লাহ মুজাহেদীন ও লস্কর-ই-তৈয়েবার স্থাপনা টার্গেট করে হামলা চালায়। বোমাবর্ষণ করা হয় মুজাফফরাবাদ ও ছাকোতি শহরেও। ওই হামলায় এক হাজার কেজি বোমা ফেলা হয়।