বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

নতুন নামে মার্কিন মহাকাশ বাহিনী

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের নবগঠিত মহাকাশ বাহিনীর সদস্যদের নাম ঘোষণা করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

এখন থেকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর নবগঠিত এই শাখাটির সদস্যরা গার্ডিয়ান্স নামে পরিচিত হবেন। খবর নিউইয়র্ক টাইমসের।

শুক্রবার বাহিনীটির প্রথম বর্ষপূর্তিতে এই ঘোষণা দেন পেন্স। ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অন্যতম নীতি হিসেবে এই বাহিনী গঠন করা হয়।

মহাকাশে রাশিয়া ও চীনের হুমকি বাড়তে থাকায় মহাকাশ বাহিনী (স্পেস আর্মি) গঠনের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

সমন্বিত যুদ্ধ কমান্ডের অধীনে মার্কিন মহাকাশ কমান্ড গঠন করা হয়।

এক টুইট বার্তায় মহাকাশ বাহিনী জানিয়েছে, মহাকাশ কার্যক্রম চালানোর সঙ্গে গার্ডিয়ানস নামের দীর্ঘ ইতিহাস জড়িয়ে আছে। এই নামটি গর্বিত ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক।