রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নেপালের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক  প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পরামর্শে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভাণ্ডারী। রবিবার সকালে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়।

নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, হিমালয়ের দেশটিতে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২২ সালে অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ভান্ডারী আজ ঘোষণা করেছেন যে, জাতীয় নির্বাচন ২০২১ সালের ৩০ এপ্রিল থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

দ্য কাঠমান্ডু পোস্ট-এর রিপোর্ট জানায়, সংবিধান পরিষদীয় আইনের অধ্যাদেশের বিষয়টি নিয়ে ক্রমাগত চাপ বাড়ছিল নেপালের প্রধানমন্ত্রী ওলির ওপর। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ভাণ্ডারীকে দিয়ে তা সই করিয়ে নিয়েছিলেন তিনি। এছাড়া বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ওলির বিরুদ্ধে অসন্তোষ তৈরি হচ্ছিল।