মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

‘নো মাস্ক নো সার্ভিস’ কঠোরভাবে পালনের নির্দেশ

ডেক্সরিপোর্ট  করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মাস্ক ছাড়া যেন কোনো সার্ভিস না মেলে সেই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে আরও তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, বিশ্বের অনেক দেশেই করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে। কোনও কোনও দেশ করোনা প্রতিরোধে শক্ত অবস্থান নিয়েছে। আমাদেরও এসব বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশ্বের সাম্প্রতিক করোনা পরিস্থিতি বিবেচনায় দেশের সব নাগরিকের স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।