মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভ্যাকসিনের দাম ফাঁস করে দিলো বেলজিয়াম

অনলাইন ডেস্ক  বিশ্ব যখন অধির আগ্রহে করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে, ঠিক তখনই ‘ভুল’ করে এর দাম ফাঁস করে দিয়েছে বেলজিয়াম। তবে ইউরোপের এই ভ্যাকসিনগুলোর দাম এখনই প্রকাশ করতে চাইছিলো না প্রতিষ্ঠানগুলো।

ইউরোপীয় ইউনিয়ন থেকে কেনা প্রতিটি ভ্যাকসিনের দাম বৃহস্পতিবার সবার জন্য প্রকাশ করে দেন বেলজিয়ামের পররাষ্ট্র সচিব ইভা দে ব্লিকার। অবশ্য পরে টুইটে প্রকাশ করা সেই দাম মুছে দেওয়া হয়। কিন্তু তার আগেই স্ক্রিনশট হিসেবে সেটা ভাইরাল হয়ে যায়। বেলজিয়ামের সংবাদমাধ্যম এইচএলএন এ তথ্য জানায়।

প্রকাশিত স্ক্রিনশট অনুসারে ছয়টি ভ্যাকসিনের প্রতি ডোজ মূল্য:

১. অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দাম: ১.৭৮ ইউরো (১৮৪.২৪ টাকা)

২. জনসন এবং জনসন ভ্যাকসিনের দাম: ৮.৫০ ডলার (৭২০.২৫ টাকা)

৩. সানোফি / জিএসকে ভ্যাকসিনের দাম: ৭.৫৬ ইউরো (৭৮২.৫১ টাকা)

৪. বায়োনেটেক / ফাইজার: ১২ ইউরো ( ১২৪২.২২ টাকা)

৫. কিউরে ভ্যাক: ১০ ইউরো (১০৩৫.১৮ টাকা)

৬. মর্ডানা : ১৮ ডলার (১৫২৫.২৪ টাকা)

প্রতিবেদনে বলা হয়, বেলজিয়াম মোট ৩৩ মিলিয়নেরও বেশি ভ্যাকসিন কিনছে। যাতে তাদের খরচ হচ্ছে ২৭৯ মিলিয়ন ডলার।