মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বড়দিন ও বর্ষবরণে সংক্রমণ ঠেকাতে ইতালিতে ফের লকডাউন

অনলাইন ডেস্ক  মহামারী করোনায় বিপর্যস্ত প্রায় ইতালিতে নতুন করে সংক্রমণ ঠেকাতে আবারো স্বল্প-সময়ের জন্য সম্পূর্ণ লকডাউনে যাচ্ছে ইতালি। ক্যাথোলিক সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ও নতুন বছরে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে তার সরকারি বাসভবন (পালাজ্জো কিজি) থেকে অনলাইনের মাধ্যমে নতুন এ অধ্যাদেশ ঘোষণা করেন।

জানা যায়, সরকারের জারিকৃত নতুন এ অধ্যাদেশের নিয়মানুযায়ী চলতি মাসের ২৪ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে ইতালি। এসময় কেউ অতিজরুরি প্রয়োজন ছাড়া একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করতে পারবেনা। সেইসাথে বার-রেস্টুরেন্টসহ সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে সুপারমার্কেট, মুদিদোকান ও ফার্মেসীসহ নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা থাকবে।

এছাড়াও ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত লকডাউন একটু শিথিল করে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বার ও রেস্টুরেন্ট খোলা রাখার অনুমতি রয়েছে। তবে ৩১ তারিখ থেকে পরবর্তী বছরের ৬ জানুয়ারি পর্যন্ত আবারো সম্পূর্ণ লকডাউনের আওতায় থাকবে ইতালি।

এসময় কন্তে বলেন, ‘মহামারী করোনার দ্বিতীয় প্রকোপ ঠেকাতে ইতালি সরকার তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আসন্ন ধর্মীয় উৎসব বড়দিন ও নতুন বছর বরণের আয়োজনে যেন নতুন করে করোনা সংক্রমণ না হয় সেজন্য আমরা আবারো সম্পূর্ণ ইতালিকে লালজোনের আওতাভুক্ত করে পুরো ইতালিকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা ভুলে যাবেন না এটা আমাদের ত্যাগের সময়। আমরা এখন ত্যাগ করবো যাতে পরবর্তী সময়ে আমরা সবাই সুস্থ থেকে আমাদের পরিবারের সাথে মিলিত হতে পারি’।

এদিকে লকডাউনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অনেক ইতালিয়ান নাগরিক। সরকারের এ লকডাউনের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাভাবিকভাবে চলার দাবী জানাচ্ছেন তারা।

এদিকে শুক্রবার সারাদেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯৯২ জন। আর এ ভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৬৭৪ জন। তবে শুক্রবার সারাদেশে এ ভাইরাস থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ২৭২ জন।

এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে চিকিৎসা নিচ্ছেন ৬ লাখ ৫০ হাজার ৭০ জন নাগরিক। এরমধ্যে ২ হাজার ৮৫৫ জনের অবস্থা আশংকাজনক।