বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে বন্যায় ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: গেলো কয়েকদিনের টানা বন্যায় বন্ধ হয়ে আছে কুড়িগ্রাম জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। এতে জেলার ৭৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে আড়াই লাখ শিক্ষার্থীর পাঠদান ব্যহত হচ্ছে।

এছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্যা দুর্গতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়ায় জেলার শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।

যে বিদ্যালয়গুলোতে শিশুরা ক্লাস শেষে খেলা-ধুলায় সময় পার করতো এখন সেখানে শুধু থৈ থৈ পানি। এবারের ভয়াবহ বন্যায় এমন করুন দশা কুড়িগ্রামের প্রায় সব স্কুল-কলেজের।

টানা বন্যার কারণে এবার কুড়িগ্রামের ১২৮ টি মাধ্যমিক বিদ্যালয়, ৭০টি মাদ্রাসা, ১৭টি মহাবিদ্যালয় এবং ৫৪০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান আবার ব্যবহার করা হচ্ছে বাসভাসীদের আশ্রয় কেন্দ্র হিসেবে।

জেলার প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম জানান, হিসেব মতে বন্যায় জেলার ৫৫টি স্কুল, ১৭টি মাদ্রাসা ও ২টি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে।

বন্যার পানি নেমে গেলেও এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু করতে বেশ সময় লাগবে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস।