রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কাবুলে বোমা হামলায় কারা চিকিৎসকসহ ৫ জন নিহত

অনলাইন ডেস্ক  আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় চারজন কারা চিকিৎসকসহ পাঁচজন নিহত হয়েছে। শহরের দক্ষিণাঞ্চলীয় জেলার পুল-ই-চরখি কারাগারে চিকিৎসকরা যাওয়ার পথে ওই বিস্ফোরণ ঘটে।

সংবাদ সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, মঙ্গলবার (২২ ডিসেম্বর) গাড়িতে সংযুক্ত এক বোমা বিস্ফোরণে মারা যাওয়া পাঁচ ব্যক্তির মধ্যে ছিলেন আফগান কারাগারে শত শত তালেবান বন্দিদের নিয়ে কাজ করা চার চিকিৎসক।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামারজ জানান, শহরের দক্ষিণাঞ্চলীয় জেলার পুল-ই-চরখি কারাগারে চিকিৎসকরা যাওয়ার পথে ওই বিস্ফোরণ ঘটে। কারাগারটি ছিল ওই চিকিৎসকদের কর্মস্থল।

তিনি আরো জানান, গাড়িতে সংযুক্ত একটি “চৌম্বকীয় বোমা” বিস্ফোরণে চার চিকিৎসক এবং এক পথচারী নিহত ও আরো দু’জন এতে আহত হয়। কাবুলের পূর্ব উপকণ্ঠে অবস্থিত পুল-ই-চরখি কারাগারে কয়েক‘শ তালেবান যোদ্ধা ও অন্যান্য অপরাধী বন্দী রয়েছে।তালেবান ও সরকারের মধ্যে শান্তি আলোচনা চলতে থাকা সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলিতে শহরটিতে একের পর এক মারাত্মক সহিংসতার ঘটনা ঘটছে।

সম্প্রতি কাবুল ও অন্যান্য প্রদেশে সাংবাদিক, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীদের টার্গেট করে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। জিহাদি ইসলামি স্টেট গ্রুপটি কাবুলে সাম্প্রতিক কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। এ পর্যন্ত প্রায় কয়েক ডজন লোক তাদের হামলায় নিহত হয়েছে।