রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সম্পদের পাহাড় গড়া গাড়িচালকের স্ত্রীকে দুদকের জিজ্ঞাসাবাদ

ডেক্সরিপোর্ট  অবৈধভাবে সম্পদের পাহাড় গড়া স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের গাড়িচালক আব্দুল মালেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

আব্দুল মালেকের স্ত্রীর নাম নার্গিস আক্তার। তাকে দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদ করে।

দুদক সূত্র জানায়, চলমান অনুসন্ধানে প্রাথমিকভাবে মালেক দম্পতির অস্বাভাবিক সম্পদের সন্ধান পেয়েছে দুদক। তার মধ্যে মালেকের প্রথম স্ত্রী নার্গিস আক্তারের নামে তুরাগ থানার দক্ষিণ কামারপাড়ায় দুটি সাততলা বিলাসবহুল ভবনের সন্ধান মেলে।

এছাড়া রাজধানীর ধানমন্ডির হাতিরপুল এলাকায় ৪.৫ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন এবং দক্ষিণ কামারপাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম রয়েছে তার নামে। এছাড়াও বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত আছে বলেও জানা গেছে।

সামান্য একজন গাড়িচালক হয়েও সম্পদের পাহাড় গড়েন আব্দুল মালেক। শতকোটি টাকার মালিক বনে যাওয়া এই লোকের এসব সম্পদ অবৈধভাবে অর্জন করা।

অভিযোগ রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সখ্য তৈরি করে অন্তত শতাধিক লোকের নিয়োগ-পদোন্নতি-বদলি বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর থেকেই ড্রাইভার মালেকের উত্থান ঘটে। এরপর আস্তে আস্তে বনে যান অঢেল টাকা ও সম্পত্তির মালিক। ফলে বিলাসবহুল রাজকীয় জীবনযাপন শুরু করেন।

চলতি বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ থানাধীন কামার বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দেড় লাখ জাল বাংলাদেশি টাকা, ল্যাপটপ ও একটি মোবাইল উদ্ধার হয়।