মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চট্টগ্রামে পুলিশের হাত ধরে শপিং করল ৬০ পথশিশু

ডেক্সরিপোর্ট  চট্টগ্রাম নগরীর ৬০ সুবিধাবঞ্চিত শিশুকে সুপার শপে কেনাকাটার ব্যবস্থা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগ। ‘খুশির ঝুড়ি হাতে, চলি পুলিশের সাথে’ নামে এমন মানবিক উদ্যোগ নেয়া হয় সিএমপি পুলিশের পক্ষ থেকে।

বুধবার নগরীর গোলপাহাড় মোড়স্থ ‘স্বপ্ন’ সুপারশপে এই আয়োজনের উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, আমরা অবহেলিত শিশুর সঙ্গে আছি। আমাদের একমাত্র উদ্দেশ্য তারা যেন সমাজ থেকে বিচ্যুত না হয়। তারা যেন দারিদ্র্যের কষাঘাতের কারণে অপরাধে জড়িয়ে না পড়ে।

এ সময় প্রবর্তক সংঘ থেকে আসা শিশুরা জানায়, জীবনে কখনও মার্কেটে ঢোকার সৌভাগ্য হয়নি। দূর থেকে সুপারশপগুলো দেখতাম। আজকে পুলিশ আমাদের এখানে নিয়ে এসেছে। সেই কারণে পছন্দ অনুযায়ী আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পেরে খুব খুশি।