মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

অ্যান্টার্কটিকায়ও মিলল করোনার খোঁজ

অনলাইন ডেস্ক  বিশ্বের দুর্গম মহাদেশে অ্যান্টার্কটিকাতেও পৌঁছে গিয়েছে করোনা ভাইরাস। অ্যান্টার্কটিকা ছিল একমাত্র মহাদেশ যেটি করোনা মুক্ত ছিল। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চিলির একটি রিসার্চ সেন্টার জানিয়েছে যে অ্যান্টার্কটিকায় কমপক্ষে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্তদের মধ্যে ২৬ জন সেনাবাহিনীর ও ১০ জন রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।

চিলির সেনাবাহিনী জানিয়েছে, তারা সংক্রমিত সমস্ত সেনাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে।

উল্লেখ্য, করোনার হাত থেকে মুক্তি পেতে পর্যটকদের জন্য ভ্রমণ নিষিদ্ধ করেছিল অ্যান্টার্কটিকা। তবুও রেহাই মিলল না এই মহাদেশের। মনে করা হচ্ছে, ২৭ নভেম্বর চিলি থেকে কিছু জিনিস অ্যান্টার্কটিকায় পাঠানো হয়েছিল। এর জেরেই ছড়ায় সংক্রমণ।