রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশে নতুন করোনা ভাইরাসের সঙ্গে মিল থাকা জিনোমের উপস্থিতি পাওয়া গেছে

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাসের নতুন ধরনের সঙ্গে মিল আছে এমন জিনোমের উপস্থিতি পাওয়া গেছে বাংলাদেশে বলে জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। বৃহস্পতিবার সকালে সংস্থাটি এমন তথ্য জানায়।

বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা গত মাসে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা চালিয়েছিলেন এই ১৭টি জিনোমের পাঁচটিতে নতুন ধরনের এই করোনাভাইরাসের স্ট্রেইন শনাক্ত করেন তারা।

এর আগে ব্রিটেনে সন্ধান মেলা করোনা ভাইরাসের চেয়েও কয়েক গুণ বেশি সংক্রামক ভাইরাস প্রজাতির সন্ধান মিলল দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় করোনার ব্যাপক বৃদ্ধি ঘটিয়েছে এই নতুন প্রজাতির করোনা ভাইরাস। বিশেষজ্ঞদের আশঙ্কা, সম্ভবত আরও বড় দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, নতুন প্রজাতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক। তাঁর দাবি, সম্প্রতি সন্ধান পাওয়া এই প্রজাতি অভিযোজনের কারণে ব্রিটেনের প্রজাতির চেয়েও অনেক গুণ বেশি সংক্রামক এবং সক্রিয়। প্রচণ্ড দ্রুতগতিতে তা ছড়াচ্ছে। তাই লকডাউনের বিধি আরও কঠোর করছে ব্রিটেন।

এই ভাইরাসে সংক্রমিত দুই ব্যক্তি এবং তাঁদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের বিশেষ কোয়ারান্টাইনে রাখার ব্যবস্থা করেছে ব্রিটিশ সরকার। দক্ষিণ আফ্রিকার সঙ্গে যাতায়াতের সব রকম সংযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৫ দিনে যারা দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন এবং তাঁদের সংস্পর্শে আসা সবাইকে অবিলম্বে কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছে ব্রিটিশ প্রশাসন। এই নতুন প্রজাতিকে বিশ্লেষণ করাও চলছে।

করোনা ভাইরাসের নতুন রূপের সংক্রমণ ঠেকাতে ও পরিস্থিতি সামাল দিতে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে লন্ডন ও তৎসংলগ্ন এলাকায়। জারি হয়েছে ‘টায়ার ফোর’ লকডাউন। তার মধ্যেই সেই আতঙ্ককে আরও বাড়িয়ে তুলছে দক্ষিণ আফ্রিকার এই নতুন করোনা ভাইরাস।