রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আসছে দীর্ঘস্থায়ী তীব্র শৈত্যপ্রবাহ

ডেক্সরিপোর্ট  আগামী দু-একদিনের মধ্যে তাপমাত্রা কমে গিয়ে দেশের বিভিন্ন স্থানে আবার শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানান, ‘আজকে সর্বনিম্ন তাপমাত্রা মাত্র একটি জায়গায় এসেছে; তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি পঞ্চগড়ের একটি পকেট এলাকার মতো। মাত্র একটি স্টেশনে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও আমরা সেটাকে আর শৈত্যপ্রবাহ বলি না। একটি অঞ্চলে দুটি বা তিনটি স্টেশনে হলে তখন আমরা শৈত্যপ্রবাহ বলি।’ তেঁতুলিয়া ছাড়াও দেশের সব স্টেশনে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে বলেও জানান তিনি।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

গত ১৮ ডিসেম্বর থেকে দেশে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়। একদিনের মধ্যেই তা দেশের বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে পড়ে, সর্বনিম্ন তাপমাত্রা নামে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এরপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে।

বুধবার (২৩ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি, বৃহস্পতিবার তা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।