বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২৬
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের নগদ অর্থ বিতরণ

ডেক্সরিপোর্ট: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মধ্যদিয়ে বহমান রাক্ষুসী সন্ধা নদীর ভয়াবহ ভাঙ্গনে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি, মসজিদ, আবাদি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে নিঃস্ব হয়ে পথে বসেছে পরিবার। নদী ভাঙ্গনে প্রতিনিয়তই বিনিদ্র রাত কাটাচ্ছেন ভাঙ্গন কবলিত পরিবারের সদস্যরা। এক সপ্তার মধ্যে পূর্ব ভুতের দিয়া গ্রামের কয়েকটি বসতঘর বেশ কিছু স্থাপনা, দোকান ঘর, মসজিদ, ফলন্ত বৃক্ষ সন্ধ্যা নদীতে বিলীন হয়ে গেছে।
 ২৩ জুলাই বিকাল ৫ টায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  ও সহকারী কমিশনার (ভূমি) , নুসরাত জাহান খান, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান , কাজী এমদাদুল হক,  বরিশাল সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক, আল মামুন তালুকদার, বরিশাল ডিআরআরও মোঃ আবদুল লতিফ, কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান, নুরে আলম ব্যাপারি,  বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি, মোঃ হোসেন চৌধুরী, প্রবেশন অফিসার সমাজসেবা, সাজ্জাদ পারভেজসহ এলাকার বাসি, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারকে প্রত্যেককে নগদ ১০,০০০/- হাজার টাকা করে ১,৮০,০০০/- হাজার টাকা সমাজসেবার মাধ্যমে সহায়তা করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেবার জন্য বলেন। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নদী ভাঙ্গন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন।