শুক্রবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:২২
শিরোনাম :
শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

ডেক্সরিপোর্ট  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, ভূমি এবং রেলপথ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেয়া হয়।

জানা গেছে, আগামী ৫ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. মহিবুল হকের চুক্তির মেয়াদ শেষ হবে।

তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ৩০ ডিসেম্বর পিআরএলে যাচ্ছেন। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

ঢাকার বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।