রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শনিবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ

ডেক্সরিপোর্ট  আগামী শনিবার রাত থেকে আবারও তাপমাত্রা কমে যেতে পারে। ওই সময় থেকে দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বইতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এখন যে কুয়াশা থাকছে, তা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আশরাফ উদ্দিন বলেন, ‘সপ্তাহের শুরুতে যে পরিমাণ এলাকায় শৈত্যপ্রবাহ ছিল আজ তা নেই। তাপমাত্রাও আগের তুলনায় কিছুটা বেড়েছে। তবে একই সময়ে বেড়ে গেছে কুয়াশার পরিমাণ। তবে নদীর তীরবর্তী এলাকায় কুয়াশার পরিমাণ এখন বেশি। আগামী ২৬ ডিসেম্বর রাত থেকেই তাপমাত্রা কোনও কোনও এলাকায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে এই শৈত্যপ্রবাহ। তবে এটি মাঝারি মাত্রার এবং বেশি দিন স্থায়ী হবে।

কুয়াশার বিষয়ে তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব দিক থেকে যে বাতাস আসছে, তার সঙ্গে জলীয় বাষ্প মিশে আর্দ্রতা বাড়িয়ে দিচ্ছে। এতে ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে। এটি এই মাসে এমনই থাকবে।’জানুয়ারি মাসেও এই কুয়াশার দেখা পাওয়া যাবে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত দুই দিন গড়ে ৭ ডিগ্রি করে ছিল। এদিকে ঢাকায় আজ ১৩ দশমিক ৪, ময়মনসিংহে ১১ দশমিক ৪, চট্টগ্রামে ১৫ দশমিক ৪, সিলেটে ১৫, রাজশাহীতে ১২, রংপুরে ১৩ দশমিক ৯, খুলনায় ছিল ১৩ দশমিক ৫ এবং বরিশালে ১২ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্যপ্রবাহ কী?

সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে এবং ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদ্যু শৈত্যপ্রবাহ বলে। এছাড়া ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে এলে তা মাঝারি আকারের এবং এর নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহে পরিণত হয়।