মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ব্রেক্সিট বাণিজ্য চুক্তি সই করেছে যুক্তরাজ্য-ইইউ

অনলাইন ডেস্ক  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির জট খুলতে চলেছে। বৃহস্পতিবার লন্ডনে দুই পক্ষের এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা যায়, আগামী ৩১ ডিসেম্বর শেষ হতে চলেছে ব্রেক্সিট ট্রানজিশন পিরিয়ড। অর্থাৎ, ২০২১ সালের ১ জানুয়ারি থেকেী আর ইইউ’র অংশ থাকতে পারছে না যুক্তরাজ্য। ফলে ইউনিয়নের সদস্য হিসেবে তারা এতদিন অভিন্ন মুদ্রা, উন্মুক্ত সীমান্তের মতো যেসব সুযোগ-সুবিধা পেত, সেগুলো বন্ধ হয়ে যাবে। যার কারণে ট্রানজিশন পিরিয়ড শেষ হওয়ার আগে নতুন একটি বাণিজ্য চুক্তি করতে ব্যস্ত হয়েছে দুই পক্ষ।

দুই পক্ষের বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ইইউ প্রেসিডেন্ট উরসালা ভন ডার লিওন বলেন, আমাদের একটি নিরপেক্ষ ও সামঞ্জস্যপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে। যা দুই পক্ষের জন্যেই মঙ্গলজনক হবে।

রয়টার্স বলছে, চুক্তি সইয়ের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চুক্তি সই সফলতায় দুই হাত উঁচু করে বিজয়ের উল্লাসরত অবস্থায় টুইটে এক ছবি পোস্ট করেছেন।

ছবির ক্যাপসনে তিনি বলেন, আমরা আমাদের রাজত্বের কর্তৃত্ব আয়ত্তে নিয়েছি। মানুষ বলেছে এটা অসম্ভব, কিন্তু আমরা এখন সবকিছু নিয়ন্ত্রণে নিয়েছি।