বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১১
শিরোনাম :
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

স্বাস্থ্যের ডিজির মেয়াদ বাড়ল

ডেক্সরিপোর্ট  স্বাস্থ্য অধিদফতরের বর্তমান মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে থেকে পরবর্তী দুই বছর অধিদফতরের মহাপরিচালক পদে থাকবেন তিনি।

বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চলমান কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন সাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদ। এরপর এই পদে নিয়োগ পান খুরশীদ আলম। গত ২৬ জুলাই এই পদে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজের এই অধ্যাপক।

এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে তাকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

খুরশীদ আলম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে দশম বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন।

ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন।

খুরশীদ আলম কিছুদিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজেও চাকরি করেছেন। তিনি ২০১৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন।