বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

মার্কিন মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে এবং সময়ের ব্যবধানে তা বিস্তার লাভ করছে। এরইমধ্যে ওই এলাকা থেকে সাত হাজারের বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।

গত বুধবার অগ্নিকাণ্ড শুরু হয় এবং বৃহস্পতিবার দুপুরের মধ্যেই তা তিন হাজার একর ভূমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়িয়ে দেয়। ক্যালিফোর্নিয়ার বন এবং দাবানল নিয়ন্ত্রণ বিভাগ এই তথ্য দিয়েছে।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের খবর পাওয়া যায় নি তবে আগুনের ভয়াবহতা বিবেচনা করে ঘাঁটির কাছাকাছি যে সমস্ত ঘর-বাড়ি রয়েছে সেখান থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়।

মধ্যরাত পর্যন্ত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নি বলে জানিয়েছেন দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১০ হাজার ঘর-বাড়ি ভস্মিভূত ও ৩০ জন নিহত হয়েছে।