শনিবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:০০
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

বনানী কবরস্থানে সমাহিত পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম

ডেক্সরিপোর্ট  করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেমকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশান আজাদ মসজিদে এমএ হাসেমের জানাজা সম্পন্ন হয়। এই জানাজায় কিছু লোক অংশ নিতে না পারায় পরে বেলা সোয়া দুইটায় দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ফুলে সজ্জিত একটি অ্যাম্বুলেন্সে করে তার লাশ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দাফন করা হয়।

করোনায় আক্রান্ত হওয়ার পর গত ১১ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় শিল্পপতি এমএ হাসেমকে। সেখানে ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০-র নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে গত বুধবার রাত ১টা ২০ মিনিটে মারা যান তিনি।

১৯৫৯ সালে তামাক ব্যবসার মাধ্যমে ব্যবসা শুরু করেন এমএ হাসেম। এরপর ধীরে ধীরে গড়ে তোলেন পারটেক্স গ্রুপ। এ গ্রুপের খাদ্যপণ্য, হার্ডবোর্ড, ইন্স্যুরেন্স, আবাসন, শিক্ষা ও স্টিলের ব্যবসা রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের চেয়ারম্যান ও পরিচালক পদে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া ইবাইস ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক ক্যারিয়ারে ২০০১ সালে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এমএ হাসেম। ব্যক্তিজীবনে ৬ সন্তানের জনক এমএ হাসেম। তার স্ত্রীর নাম সুলতানা হাসেম।