শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৩
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

আইন নিজের হাতে তুলে নিবেন না সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশে দিন -ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেছেন, কোন এলাকায় কোন ব্যক্তিকে সন্দেহজনক চলাফেরা দেখলে সাথে সাথে থানা পুলিশকে খবর দিবেন।দ্রুততম সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌছে আপনাদের নিরাপত্তার দিবে। তদন্ত করে তার অপরাধ চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। আইন হাতে তুলে নিয়ে নিজেদের অপরাধি বানাবেন না।

তিনি আরো বলেন, একজন মানুষকে ধরে পিটিয়ে হত্যা করার অধিকার রাষ্ট্র কাউকেই দেয়নি। ছেলে ধরা বলতে আসলে কিছু কিছু নেই। গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত ও আতঙ্কিত করা হচ্ছে। এজন্য সবাইকে সচেতন হবার আহ্বান জানান তিনি। ‘পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এটি একটি গুজব আর এ গুজবে বিভ্রান্ত না হয়ে ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে খবর দিন’এ প্রতিপাদ্য ছড়িয়ে দিতে মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি বাস টার্মিনালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান, ট্রাফিক পুলিশ পরিদর্শক মামুন, বাস মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা শহর ও বিভিন্ন উপজেলা শহরে জনসচেতনতায় মাইকিং করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।