শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

থার্টি ফার্স্ট নাইটে থাকবে তিন স্তরের নিরাপত্তা

ডেক্সরিপোর্ট  করোনা পরিস্থিতিতে সবাইকে যার যার ঘরে থেকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আহ্বান জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। রবিবার দুপুরে উত্তরা র‌্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আশিক বিল্লাহ বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীসহ সারা দেশে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য আগে থেকেই র‌্যাবের গোয়েন্দা নজরদারি শুরু হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে।

তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কোনো ধরনের হামলা বা হুমকি নেই। তারপরও সবকিছু চিন্তা করে রাজধানীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবো। বিশেষ করে যেসব স্থানে লোকসমাগম বেশি হয় রাতে, সেসব স্থানে বেশি সক্রিয় ভূমিকা পালন করবে র‌্যাব। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে।

করোনার কথা স্মরণ করিয়ে দিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, থার্টি ফার্স্ট নাইটে জনসমাগম না করে নিজ নিজ অবস্থান থেকে করাই ভালো। সেক্ষেত্রে ভাইরাসটি সংক্রমণ রোধ করা অনেকাংশেই সহজ হবে। একই সঙ্গে আক্রান্ত থেকে রক্ষা পাওয়া যাবে।