মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

অপরাধ মুক্ত নিরাপদ সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন: সহকারী কমিশনার নাসরিন জাহান

নিজস্ব প্রতিবেদক  বরিশাল এয়ারপোর্ট থানাধীন রায়পাশা কড়াপুর ১০ নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্ধোধন করা হয়েছে।

রবিবার (২৭ডিসেম্বর) বিকালে রায়পাশা কড়াপুর ইউনিয়নের ধর্মাদী মোল্লার দোকান এলাকায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্ধোধন করেন এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান।

এ সময় তিনি বলেন,বর্তমানে আমাদের দেশ উন্নয়নের মহা সড়কে অবস্থান করছে।২০৪১ সালে বাংলাদেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিনত করতে হলে দেশের আইন শৃংখলার উন্নয়ন ঘটাতে হবে।দেশের আইন শৃংখলাকে টেকসই করতে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং চালু করা হয়েছে।মূলত প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং চালু করা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, এখন আর মানুষকে পুলিশি সেবা নিতে থানায় যেতে হবেনা।বিট অফিসারের মাধ্যমে এলাকায় বসেই পুলিশি সেবা পাবেন।সে লক্ষ্যে অপরাধ মুক্ত নিরাপদ সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মাহাবুবুর রহমান মধু,১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন,পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রী,বিট অফিসার সাইদুল হক,সহকারী বিট অফিসার এ এস আই ইউসুফ আলী প্রমুখ।