মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

এক আজেরি সেনা হারানোর প্রতিশোধে ৬ আর্মেনীয় সেনাকে হত্যা

অনলাইন ডেস্ক  বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখের খোজাভেন্দ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার এক আজারবাইজানি সেনাকে হত্যা করেছে আর্মেনিয়ার সেনাবাহিনী। একই সময় এর পাল্টা প্রতিশোধ হিসেবে ৬ আর্মেনীয় সেনাকে হত্যা করে আজারবাইজানের সেনাবাহিনী। সোমবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটে বলা হয়, ২৭ ডিসেম্বর স্থানীয় সময় সাড়ে তিনটার দিকে খোজাভেন্দ অঞ্চলের আগাদাম গ্রামে অবৈধভাবে একটি আর্মেনীয় সশস্ত্র বাহিনী আজারবাইজানের সেনাবাহিনীর একটি দলের ওপর হামলা চালায়। এতে গাবারোভ এলমির রাইয়িল নামে এক আজারবাইজানি সেনা নিহত এবং আলিয়েভ এলিমিন সুলাইমান নামে অপর এক সেনা আহত হয়েছেন। এর পাল্টা প্রতিশোধ হিসেবে ছয় সদস্যের আর্মেনীয় সশস্ত্রবাহিনীকে নির্মূল করা হয়।

আর্মেনীয় বাহিনীকে সতর্ক করে দিয়ে বলা হয়, যদি এমন ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে কঠিন পদক্ষেপ নেবে আজারবাইজানের সেনাবাহিনী।

প্রায় ত্রিশ বছর বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ আর্মেনীয় নৃ-গোষ্ঠীদের দখলে ছিল। ওই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। ছয় সপ্তাহের টানা যুদ্ধের পর ১০ নভেম্বর রাশিয়ার হস্তক্ষেপে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এতে ওই অঞ্চলটির বেশিরভাগ আজারবাইজানকে ছেড়ে দিতে বাধ্য হয় আর্মেনিয়া।

সূত্র: আনদলু এজেন্সি