শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১১:০৬
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

বাড়ছে করোনার প্রাদুর্ভাব,ইসরাইলে ফের লকডাউন

অনলাইন ডেস্ক  ইসরাইলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় ফের দেশজুড়ে লকডাউন দেয়া হয়েছে। রোববার বিকাল থেকে দেশটিতে লকডাউন কার্যকর করা হয়। এতে কিছু কড়া বিধি নিষেধ আরোপ করা হয়।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার বিকাল ৫টা থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। অনন্ত দুই সপ্তাহের জন্য দেশজুড়ে থাকবে এমন পরিস্থিতি। তবে শনাক্তের হার বাড়তে থাকলে লকডাউন আরও বাড়ানো হতে পারে।

দেশটির কান টিভি চ্যানেলে জানানো হয়েছে, লকডাউন বাস্তবায়নে দেশ জুড়ে পুলিশ সদস্যরা সড়কগুলো বন্ধ করে সতর্ক অবস্থায় রয়েছে।

লকডাউনের বিধি নিষেধে বলা হয়েছে, স্থানীয়রা নিজেদের বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থান করতে পারবেন। তবে চিকিৎসা ও খাবারের জন্য কিছুটা শিথিলযোগ্য।

করোনা মহামারী শুরুর পর থেকে ইসরাইল এ পর্যন্ত তিন বার লকডাউনে গেছে। দেশটিতে প্রথম এপ্রিলের মাঝামাঝি এবং সেপ্টেম্বরে লকডাউন দেয়া হয়।

এদিকে করোনা মোকাবেলায় ১৯ ডিসেম্বর থেকে ইসরাইলে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৯৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ইসরাইলে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। আর এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২২৫ জন।