শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১:০২
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

দেওয়ানবাগী পীরকে ‘গার্ড অব অনার’ মতিঝিলে দাফন

ডেক্সরিপোর্ট  রাজধানীর আরামবাগের দেওয়ানবাগ দরবার শরিফের পীর দেওয়ানবাগীকে দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে বাবে মদিনা দেওয়ানবাগ শরিফে তার স্ত্রীর পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে দুপুরে আরামবাগে বাবে রহমতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে মতিঝিল জোনের এডিসি এনামুল হক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য দাফনের আগে দেওয়ানবাগ দরবার শরীফের প্রয়াত পীর সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হবে।

দেওয়ানবাগের পরিচালক ড. আরসাম কুদরত এ খোদা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে দেওয়ানবাগী পীর ৩ নম্বর প্লাটুন কমান্ডার হিসেবে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। যুদ্ধ শেষে তিনি সেনাবাহিনীর ১৬ বেঙ্গল রেজিমেন্টে ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি সর্বমোট ১১টি দরবার ও শতাধিক খানকাহ প্রতিষ্ঠা করেন।

দেওয়ানবাগী পীর হিসেবে পরিচিত সৈয়দ মাহবুব-এ-খোদা সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।তিনি রাজধানীর আরামবাগে দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা। নানা বিতর্কিত মন্তব্যের কারণে তিনি বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত ছিলেন।

১৯৪৯ সালের ১৪ই ডিসেম্বর ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জে জন্মগ্রহণ করেন সৈয়দ মাহবুব। সেখানকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি।

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতানা আহমেদ চন্দ্রপুরীর মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন।