বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৪৫
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ভিকারুন নিসার নতুন অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার

ডেক্সরিপোর্ট  ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কামরুন নাহার। তিনি বর্তমানে মিরপুরের রূপনগর দুয়ারীপাড়া কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই অধ্যাপককে প্রেষণে ভিকারুননিসার অধ্যক্ষ পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে মঙ্গলবার বিকালে রাজধানীর ভিকারুন নিসার বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়াকে প্রেষণ প্রত্যাহারক্রমে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ওই কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে নিজ বেতন বেতনক্রমে (প্রেষণ প্রত্যাহারক্রমে) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।

অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।