শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩১
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

যারা গুজবের মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে তাদের দলীয়ভাবে প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর

ডেক্সরিপোর্ট:তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, যারা গুজবের মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে এবং আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের দলীয়ভাবে প্রতিরোধ করতে সারা দেশের দলের নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে সারা দেশের সাম্প্রতিক সময়ে গুজব ছড়িয়ে গণপিটুনির ঘটনার বিষয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা পদ্মা সেতু চায় না, তারাই ‘পদ্মা সেতুর জন্য মাথা লাগবে’ বলে গুজব ছড়িয়েছিল। এ গুজবের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ গুজবের জন্য এখন পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের রাজনৈতিক পরিচয় জানা গেছে। তিনি গুজবে কান না দিতে সবাইকে আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, এখন পর্যন্ত ছেলেধরার একটি ঘটনাও সত্য নয়। যারা এ গুজব ছড়িয়ে গণপিটুনিতে মানুষ মারছে, এগুলো সব হত্যাকাণ্ড। এগুলো যারা করছে, সবাই হত্যা মামলার আসামি। এভাবে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না।