শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৩:৩৩
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ইয়েমেনের নতুন সরকার বিমানবন্দরে পা রাখতেই হামলা, বহু হতাহত

অনলাইন ডেস্ক  সৌদি আরবে শপথ নিয়ে দেশে ফেরা মাত্রই হামলার শিকার হয়েছে ইয়েমেনের নতুন সরকার। বুধবার দেশটির প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিকসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা এডেন বিমানবন্দরে নামতেই ব্যাপক গোলাগুলি ও একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরানী এই হামলার জন্য ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীদের দায়ী করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণগুলো বেশ শক্তিশালী ছিল। এতে ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।

হামলার পরপরই নতুন মন্ত্রীদের প্রেসিডেন্সিয়াল প্যালেসে সরিয়ে নেওয়া হয়েছে। তারা অক্ষত রয়েছেন।

তবে নিরাপত্তা বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন কয়েক ডজন। ২০১৯ সালের আগস্টেও এডেনে সেনাবাহিনীর সমাবেশে হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছিলেন।