মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ফাইজারের টিকা নেওয়ার ৮ দিন পরই করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক  টিকা নেওয়ার ৮ দিন পরই যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে এক নার্সের শরীরে করোনা ধরা পড়ে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাইজারের টিকা গ্রহণের ছয় দিন পর ওই নার্সের শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। এর দুদিন পর তার করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে।

মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ডিসেম্বরের ১৮ তারিখ ৪৫ বছর বয়সী নার্স ম্যাথু ফাইজারের তৈরি ভ্যাকসিন গ্রহণ করেন। এর ছয় দিন পর তার শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়া শুরু করে। এরপর ২৬ তারিখ স্থানীয় হাসপাতালে গিয়ে করোনার পরীক্ষা করালে ধরা পড়ে ভাইরাস।

সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের ডা. ক্রিস্টিয়ান রামার্স বলেছেন, এটি মোটেই অপ্রত্যাশিত নয়। আপনি যদি কাজ করেন আর কারো মুখোমুখি হন তাহলে আমরা হুবহু এমনটিই প্রত্যাশা করি। তিনি জানান, ম্যাথু টিকা গ্রহণের আগেই হয়তো সংক্রমিত হয়েছিল।

ডা. রামার্স আরও বলেন, টিকা ট্রায়ালের সময়ও দেখা গেছে টিকা দেওয়ার পর ১০ থেকে ১৪ দিন সময় লাগে সুরক্ষা বলয় তৈরি হতে। এর পরেও রোগীর ১০ থেকে ১৪ দিন পরে দ্বিতীয় ডোজ দরকার হয় পুরো নিরাপত্তার জন্য। প্রথম ডোজে ৫০ শতাংশ নিরাপত্তা দিলেও দ্বিতীয় ডোজের পরে এটি ৯৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে পারে।