মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে বছর জুড়ে করোনায় আক্রান্ত বিএমপির ৩০৮ পুলিশ, সুস্থ ৩০৭

সিহাব তোহা  মহামারী করোনার সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র বিভিন্ন পদমর্যাদার ৩০৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩০৭ জন। এখনও চিকিৎসাধীন আছেন ১ জন।তবে বিএমপির কোন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি।

বুধবার (৩০ ডিসেম্বর)বিএমপির সহকারী পুলিশ কমিশনার ষ্টাফ অফিসার শাহেদ আহমেদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

জানাগেছে,বুধবার(৩০ ডিসেম্বর) পর্যন্ত ৩০৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার ১ জন,উপ-পুলিশ কমিশনার ২ জন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ১ জন,সহকারী পুলিশ কমিশনার ২জন, ইন্সপেক্টর ২৩জন,এদের মধ্যে সশস্র ১২,নিরস্ত্র ১১,এসআই ৩৫ জন, এদের মধ্যে পুরুষ ৩২জন, নারী ৩ জন,এএসআই ৪৭ জন, এদের মধ্যে পুরুষ ৪৩জন,নারী ৪জন,এটি এস আই ৪ জন,নায়েক ১৭ জন, কনস্টেবল ১৭০ জন,এদের মধ্যে নারী ১২ জন, এবং সিভিল ষ্টাফ ২ জন। আক্রান্তদের মধ্যে কেউ মারা যায়নি। এখনও চিকিৎসাধীন
আছেন ১ জন।

আরও জানাগেছে, করোনাকালে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অনেক মানবিক আচরণ করেছেন। আক্রান্তদের সহায়তা থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত নিয়ে সেবা দিয়েছেন। অনেক আক্রান্ত পরিবারের ঘরে খাওয়ার পৌঁছে দিয়েছেন।

এমনকি করোনায় মারা যাওয়া ব্যক্তির জানাজা ও দাফনের ব্যবস্থাও করেছেন পুলিশ সদস্যরা। এখানেও থেমে থাকেননি তারা,বিএমপির ২৩ পুলিশ কর্মকর্তা ও সদস্য সুস্থ হয়ে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা দিয়েছেন।