শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৫১
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ভারতীয় সংবাদমাধ্যমকে চীনের ‘হুঁশিয়ারি’

অনলাইন ডেস্ক  তিব্বত ইস্যু নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে এক প্রকার হুঁশিয়ারি বার্তা দিয়েছে চীন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তিব্বত সম্পর্কিত যাবতীয় বিষয় অত্যন্ত সংবেদনশীল। তাই এ নিয়ে নিরপেক্ষ এবং স্বচ্ছ অবস্থান নেওয়া উচিত।

সম্প্রতি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী দালাই লামা নির্বাচন করতে চীন বা অন্য কোনও দেশের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই তিব্বতীদের, এমন একটি বিলে সই করেছেন।

এরপর চীনের দাবি, ভারতীয় সংবাদমাধ্যম এই মার্কিন আইন সমর্থন করেছে। সেইসঙ্গে তিব্বতে ভারতীয় হস্তক্ষেপ করছে।

এ নিয়েই কঠোর বিবৃতি দিয়েছে দিল্লির চীনা দূতাবাস।

দূতাবাস মুখপাত্র জি রং বলেছেন, তাদের আশা, কয়েকটি অন্তত ভারতীয় সংবাদমাধ্যম চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ অবস্থান নেবে।

তিব্বতকে চীনারা জিয়াং বলেন।

রং আরো বলেছেন, জিয়াংয়ের মত অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে সম্পর্কিত খবর করতে গিয়ে জিয়াংয়ের আর্থিক ও সামাজিক উন্নয়ন নিরপেক্ষভাবে খতিয়ে দেখবে যাতে ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি হয়। চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়ে তিব্বত কার্ড খেললে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত হবে।

এছাড়া জি রং বলেন, ভারত ও চীনের মধ্যে ২০০৩-এ যে ডিক্লারেশন অন প্রিন্সিপলস ফর রিলেশনস অ্যান্ড কমপ্রিহেনসিভ কোঅপারেশন স্বাক্ষরিত হয়, তাতে দিল্লি তিব্বত স্বয়ংশাসিত অঞ্চলকে চীনা এলাকা বলে স্বীকৃতি দিয়েছে।