শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ১০:২৮
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

পাকিস্তানের গোলায় ভারতের সেনা নিহত

অনলাইন ডেস্ক  পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণ ও গোলা হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। শুক্রবার কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখার একটি পোস্টে কাছে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত নওশেরা সেক্টরে গুলিবর্ষণ করা হয় বলে জানানো হয়েছে। ভারতীয় বাহিনী পাল্টা গোলাবর্ষণে জবাব দিয়েছে বলেও দাবি করেছে দিল্লি।

শুক্রবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আজ সাড়ে তিনটা নাগাদ পাকিস্তান সেনাবাহিনী বিনা উসকানিতে নওশেরা সেক্টরে ছোট অস্ত্রের গুলি ও তীব্র গোলাবর্ষণ শুরু করে। ভারতীয় বাহিনী যথাযথ জবাব দিয়েছে বলেও জানান তিনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গোলাবর্ষণের ঘটনায় নায়েব সুবেদার রবিন্দর গুরুতর আহত হয়ে পরে মারা যান।