বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

সিরিয়ায় বাস হামলায় ৩৭ সৈন্য নিহতের দায় স্বীকার করেছে আইএস

অনলাইন ডেস্ক  সিরিয়ায় হামলায় প্রায় ৪০ সৈন্য নিহত হওয়ার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ। দেশটির পূর্বাঞ্চলে একটি বাসে এ হামলা চালানোর এক দিন পর বৃহস্পতিবার তারা এ দায় স্বীকার করলো।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, মানবাধিকার বিষয়ক সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, আইএস বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ার ইজোর প্রদেশে সরকারি সৈন্য লক্ষ্য করে এ হামলা চালায়। এতে ৩৭ সৈন্য নিহত হয়। তারা ছুটিতে বাড়ি যাচ্ছিল।

সংস্থাটি আরো জানায়, নিহতদের মধ্যে ৮ জন কর্মকর্তা রয়েছে। সেখানে হামলায় আরো ১২ সৈন্য আহত হয়। আইএসের প্রচারণা মাধ্যম ‘আমাক’ এর এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা সরকারি সৈন্য পরিবহন করা একটি বাসে হামলা চালিয়েছে।

এদিকে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান বুধবার এএফপি’কে বলেন, গত বছর আইএসের (আত্মস্বীকৃত) খিলাফতের পতনের পর থেকে এটি ছিল তাদের চালানো সবচেয়ে ভয়াবহ হামলার অন্যতম।