শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনা ও বন্দী তালিকা বিনিময়

অনলাইন ডেস্ক  ভারত ও পাকিস্তান নিজ নিজ দেশের হেফাজতে থাকা বেসামরিক বন্দী, জেলে এবং তাদের পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে আজ।ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে, ২০০৮ সালের চুক্তির বিধান অনুযায়ী কূটনীতিক চ্যানেলের মাধ্যমে এই বেসামরিক বন্দী ও জেলেদের তালিকা বিনিময় করা হয়।

দ্বিপাক্ষিক চুক্তির অধীনে ২৬৩ জন পাকিস্তানি বেসামরিক বন্দী ও সেদেশের হেফাজতে থাকা ৭৭ জন জেলের তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে ভারত । অন্যদিকে, পাকিস্তান তার হেফাজতে থাকা ৪৯ জন বেসামরিক বন্দী ও ২৭০ জন জেলের তালিকা ভারতের কাছে হস্তান্তর করেছে।উভয় দেশ তাদের বেসামরিক বন্দী ও জেলেদের নৌকাসহ অবিলম্বে মুক্তি ও প্রত্যাবাসনের জন্য নিজ নিজ পক্ষের সংশ্লিষ্টদের এখানে ডেকেছিল।

তবে, ভারত ও পাকিস্তান আজ দ্বিপাক্ষিক চুক্তির অধীনে পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে, যা উভয় দেশকে পরস্পরের পারমাণবিক স্থাপনায় আক্রমণ নিষিদ্ধ করেছে।ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, নয়াদিল্লী ও ইসলামাবাদ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একই সঙ্গে এই বিনিময় করে।

এতে বলা হয়, ‘চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান পরমাণু স্থাপনাগুলো সম্পর্কে একে অপরকে প্রত্যেক বছরের জানুয়ারির প্রথম দিনে জানানোর কথা রয়েছে। ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত এই চুক্তিটি ১৯৯১ সালের ২৭ জানুয়ারিতে কার্যকর হয়েছিল।’

এটি দুই দেশের মধ্যে এই ধরণের তালিকার পর ৩০ তম মতবিনিময়, যেটি প্রথমবারের মতো ১৯৯২ সালের ১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। কাশ্মীর ইস্যু নিয়ে উভয় দেশের মধ্যে শীতল সম্পর্ক ও সীমান্ত সন্ত্রাসবাদের মধ্যেও পারমাণবিক স্থাপনার তালিকার এই বিনিময় করা হয়।