শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ১১:১১
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

বুকে ব্যথা নিয়ে আইসিইউতে সৌরভ গাঙ্গুলি

অনলাইন ডেস্ক  বুকে ব্যথা নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) সকালে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক। বাড়িতে ওয়ার্ক আউট করার সময় পড়ে যান তিনি।

কিছুটা সামলে উঠে পরিবারের ডাক্তারকে সৌরভ নিজেই ফোন করেন। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইসিজি করানো হয় গাঙ্গুলির। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন সাবেক এই অধিনায়ক। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি।

এদিকে, সব রকম পরীক্ষা-নিরীক্ষার পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে মত চিকিৎসকদের। জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠনের কথাও বলেন তার চিকিৎসক। তবে এই মুহূর্তে গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

ভারতের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১ ওয়ানডে খেলা সৌরভ গাঙ্গুলি, ২০১৯ সালের অক্টোবরে বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন। টেম্পোরারি পেসমেকার লাগানোর চিন্তা-ভাবনা চলছে। সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।