রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:১৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সৌরভের হৃৎপিণ্ডে ৩টি ব্লক

অনলাইন ডেস্ক  সকালে অসুস্থ অনুভব করার পর কোন মতে নিজেকে সামলে পরিবারের ডাক্তার সপ্তর্ষি বসুকে ফোন করেন সৌরভ নিজেই। আর তখনই তিনি মহারাজকে অবিলম্বে হাসপাতালে ভর্তি হতে বলেন। সঠিক সময়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন কলকাতার যুবরাজ।

সৌরভ গাঙ্গুলির চিকিৎসায় এরই মধ্যে পাঁচজন ডাক্তারকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সরোজ মণ্ডল, আফতাব খান, ভবতোষ বিশ্বাস, এস বি রয়, শৌতিক পাণ্ডার মতো ডাক্তাররা রয়েছেন সেই দলে। কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জেন-রা আগামী ৪৮ ঘণ্টা সৌরভকে নজরে রাখবেন। যদিও এদিন বাইপাস সার্জারি নিয়ে কোনও ইঙ্গিত দেননি চিকিত্সকরা।

ড.খান বললেন, ‘সৌরভের হার্টে তিনটি ব্লকেজ ছিল। সঠিক সময় হাসপাতালে এসেছিল। তাই বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। ইসিজি রিপোর্ট এখন ভাল। ও ভাল আছে। আমরা অন্য দুটি ব্লক নিয়ে ভাবছি। ওকে ৪৮ ঘণ্টা নজরে রাখা হবে। তবে যে কষ্ট, ব্যথা নিয়ে ও হাসপাতালে এসেছিল, সেটা এখন নেই। ওপেন হার্ট বাইপাস সার্জারি নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন নেই। তবে এখন ঝুঁকি নেই। সৌরভ উঠে বসেছেন। একটু পরে ওকে খাওয়ানো হবে। ও সজ্ঞানে রয়েছে।’’

ড. মণ্ডল বলেছেন, ‘অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে একটা আর্টারিতে। বাকি দুটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনার পর। হার্ট অ্যাটাকের ফলে যে আর্টারি ক্ষতিগ্রস্ত হয় সেটাতেই সাধারণত সবার আগে চিকিত্সা চলে। ওর পালস রেট এখন ভাল। ইসিজি রিপোর্ট ভাল। সকালে ট্রেডমিলে থাকাকালীন প্রথম সমস্যা হয়েছিল সৌরভের। এখন ওকে অন্তত ৪-৫ দিন হাসপাতালে থাকতে হবে।

তবে ও ফিট। হাসপাতাল থেকে বেরোলেই আবার আগের মতো ফিট হয়ে যাবে। ও আবার মাঠে থাকবে। যেমন কাজ করছিল সবই আবার করতে পারবে। সকালে ড. সপ্তর্ষির পরামর্শ মেনে সৌরভ তড়িঘড়ি হাসপাতালে চলে আসে। তাই বড় বিপদ এড়ানো গিয়েছে।’