মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ফাইজারের ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত ২৪০ জন

অনলাইন ডেস্ক  ফাইজার-বায়োনটেকের করোনা ভ্যাকসিন নেওয়ার পর কমপক্ষে ২৪০ জন ইসরায়েলি করোনায় আক্রান্ত হয়েছেন।বিভিন্ন সূত্রের বরাতে রাশিয়ার গণমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেলে -১৩ এর তথ্যমতে, ফাইজারের ভ্যাকসিন নেয়া সত্বেও এ পর্যন্ত ২৪০ জন করয়না সংক্রমিত হয়েছেন।

নিয়ম অনুযায়ী, ফাইজারের ভ্যাকসিনের দুইটি ডোজ নিতে হবে। গবেষণায় দেখা গেছে যে, ফাইজারের ভ্যাকসিনের একটি ডোজ নিলে আট থেকে দশদিনের মধ্যে ৫০ শতাংশ পর্যন্ত অ্যান্টিবডি তৈরি হয়। প্রথম ডোজের ২১ দিন পর নিতে হয় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। এই ডোজটি দেওয়া হলে ৯৫ শতাংশ অ্যান্টিবডি তৈর হয় বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। যদিও ফাইজার-বায়োএনটেকের টিকার সম্পূর্ণ ডোজ নেয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫ শতাংশ থেকেই যায়।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর প্রায় এক হাজার লোকের মধ্যে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। এর মধ্যে দুর্বলতা, মাথা ঘোরা এবং জ্বর আসা। ইনজেকশন দেয়ার স্থানে ব্যথা, ফোলাভাব এবং লাল হয়ে যায়। এদের মধ্যে কয়েজনকে কিছুদিন চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে বলে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ।