শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:২৬
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

বিশ্বে করোনা ভ্যাকসিন প্রয়োগে সবচেয়ে এগিয়ে ইসরায়েল

অনলাইন ডেস্ক  করোনার ভ্যাকসিন প্রয়োগে বিশ্বে সবচেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। ভ্যাকসিন প্রদানের এই তথ্য প্রকাশ করেছে ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’ নামক একটি সংস্থা। এটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যভিত্তিক একটি শিক্ষা বিষয়ক অলাভজনক উদ্যোগ।

আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইতোমধ্যেই ১০ লাখের বেশি মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। দেশটিতে প্রতি ১০০ জনে ১১.৫৫ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি।

ইসরায়েলের পরেই ভ্যাকসিন প্রয়োগের তালিকায় রয়েছে বাহরাইন ও যুক্তরাজ্য। দেশ দুটিতে যথাক্রমে ৩.৪৯ ও ১.৪৭ শতাংশ জনগোষ্ঠীকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া হয়েছে। এদিকে, ফ্রান্সে ৩০ ডিসেম্বর পর্যন্ত মাত্র ১৩৮ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত আট কোটির বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত ১৮ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।