শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:৫৮
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

ডেক্সরিপোর্ট  চতুর্থ ধাপে আরো ৫৬ পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

রবিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, ৫৬ পৌরসভায় মনোনয়ন দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি এবং ভোট গ্রহণ করা হবে ১৪ ফেব্রুয়ারি।

তিনি আরো বলেন, ৫৬টি পৌরসভার মধ্যে ৩১টি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এবং ২৫টিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।

১৪ ফেব্রুয়ারি যে ৫৬ পৌরসভায় ভোট : ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও (ইভিএম) ও রানীশংকাইল, রাজশাহীর নওহাটা, গোদাগাড়ী (ইভিএম), তানোর ও তাহেরপুর, লালমনিরহাটের লালমনিরহাট (ইভিএম) ও পাটগ্রাম, নরসিংদীর নরসিংদী ও মাধবদী (ইভিএম), রাজবাড়ীর সদর (ইভিএম) ও গোয়ালন্দ, বরিশালের মুলাদী(ইভিএম) ও বানারীপাড়া, শেরপুরের শেরপুর (ইভিএম) ও শ্রীবরদী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ(ইভিএম), নাটোর সদর ও বড়াইগ্রাম, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, বান্দরবানের বান্দরবান (ইভিএম), বাগেরহাটের বাগেরহাট (ইভিএম), সাতক্ষীরার সাতক্ষীরা(ইভিএম), হবিগঞ্জের চুনারুঘাট (ইভিএম), কুমিল্লার হোমনা (ইভিএম) ও দাউদকান্দি (ইভিএম), চট্টগ্রামের সাতকানিয়া, পটিয়া (ইভিএম) ও চন্দনাইশ, কিশোরগঞ্জের বাজিতপুর(ইভিএম), হোসেনপুর ও করিমগঞ্জ, টাঙ্গাইলের গোপালপুর (ইভিএম) ও কালিহাতী, পটুয়াখালীর কলাপাড়া(ইভিএম), চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা (ইভিএম), ফেনীর পরশুরাম (ইভিএম), চাঁদপুরের কচুয়া(ইভিএম) ও ফরিদগঞ্জ, মাদারীপুরের কালকিনি (ইভিএম), নেত্রকোনা সদর (ইভিএম), যশোরের চৌগাছা (ইভিএম) ও বাঘারপাড়া, রাঙ্গামাটির রাঙ্গামাটি (ইভিএম), মুন্সীগঞ্জের মিরকাদিম (ইভিএম), শরীয়তপুরের ডামুড্যা, জামালপুরের মেলান্দহ, ময়মনসিংহের ফুলপুর (ইভিএম), জয়পুরহাটের আক্কেলপুর (ইভিএম) ও কালাই, নোয়াখালীর চাটখিল (ইভিএম), ব্রাহ্মণাড়িয়ার আখাউড়া (ইভিএম), লক্ষ্মীপুরের রামগতি(ইভিএম), ফরিদপুরের নগরকান্দা ও সিলেটের কানাইঘাট পৌরসভা।