শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:১৬
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

ডেক্সরিপোর্ট  যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রী ও শ্যালকসহ তিনজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। রোববার সদরের সীতারামপুর গ্রামের শেখ মসলেম আলীর ছেলে শেখ আমিনুর রহমান এ মামলা করেছেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন- খুলনার ফুলতলার পায়গ্রামের আজাহার খানের মেয়ে সায়েলী পারভীন লিপি, তার ভাই আরিফুল ইসলাম ও একই গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ ইসলাম।

জানা যায়, আমিনুর রহমানের প্রথম স্ত্রীর মৃত্যুর পর গত ১৬ ফেব্রুয়ারি লিপির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় আসামিরা বাদীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেছিল। বিয়ের সময় স্ত্রীকে নগদ ৫০ হাজার টাকা, ১ ভরি সোনার চেইন, কানের দুলসহ মোট এক লাখ ৪০ হাজার টাকার মালামাল দেয়া হয়।

বিয়ের কয়েক দিনের মাথায় স্ত্রী অন্য আসামিদের প্ররোচনায় আমিনুরের কচুয়ার বাড়িসহ জমি লিখে দেয়ার চাপ সৃষ্টি করে। একপর্যায়ে গত ১ ডিসেম্বর লিপি সোনার চেইন, কানের দুল, নগদ টাকাসহ বাড়ি থেকে চলে যায়। পরে যোগাযোগ করলে অপর আসামিরা জানায় ওই বাড়িসহ জমি অথবা ৫ লাখ টাকা দিতে হবে। অন্যথায় লিপি তার সংসার করবে না বলে জানিয়ে দেয়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেছেন।