শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:১৭
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে জরুরি অবতরণ তুর্কি বিমানের

অনলাইন ডেস্ক  পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে জরুরি অবতরণ করেছে তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো বিমান। রোববার ইস্তানবুল থেকে কাজাখস্তানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানটিতে এ ঘটনা ঘটে।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, বিমানটি উড্ডয়নের পরই পাখির একটি ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগে। এরপরই বিমানটি ইস্তানবুল বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।

তুর্কি এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি জানিয়েছে, বি-৭৭৭-এফ মডেলের কার্গো বিমানটি ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের সময় উড্ডয়ন করে। পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগার পরে বিমানটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়।

এতে আরও বলা হয়, বিমানটি আধাঘণ্টা ওড়ার পরে মারমারা সাগরে পৌঁছলে ভারী বস্তুর সঙ্গে ধাক্কা লাগায় আতাতুর্ক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।