রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ডেক্সরিপোর্ট  কক্সবাজারের টেকনাফে সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৮ টারদিকে এ ইয়াবা উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির বিশেষ টহল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে ক্যাম্পের উত্তর-পূর্ব পাশে বেড়িবাঁধ সংলগ্ন লবণ মাঠে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুষ্কৃতকারী এক ব্যক্তি ১ টি বস্তা কাঁধে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠ দিয়ে গ্রামের দিকে আসার পথে বিজিবির উপস্থিতি লক্ষ্য করা বস্তাটি ফেলে দৌঁড়ে কেওড়া বাগানে লুকিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে বস্তাটি জব্দ করে পালিয়ে যাওয়া ব্যক্তিকে আটকের জন্য দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও পাওয়া যায়নি।বস্তাটি ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, জব্দকৃত এসব মাদক পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদকদ্রকব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।