শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৯
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণা

ডেক্সরিপোর্ট  ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীর কাছে ফোন দিয়ে বিভিন্ন বিকাশ একাউন্টে টাকা পাঠানোর দাবী করা প্রতারক মোঃ সাজেদুর রহমান সাজিদকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের কশাইবাড়ী রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ টি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ের ভিজিটিং কার্ড, ০২ টি সরকারী জাল সীল, ৫টি মোবাইল ফোন, ১০টি সীম কার্ড, ১টি পেনড্রাইভ, ১টি মেমোরি কার্ড এবং প্রতারণা করে হাতিয়ে নেয়া নগদ ৫,১২০/- টাকা উদ্ধার করা হয়।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) পরিচয় দিয়ে কতিপয় প্রতারক চক্রের সক্রিয় সদস্য বেশ কিছুদিন যাবৎ সাধারণ মানুষের সাথে প্রতারণা, মাদক ব্যবসাসহ নানাবিধ অপরাধ সংগঠিত করে আসছিল। এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছিল এবং পত্রিকায় বেশ কয়েকবার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। ফলশ্রুতিতে র‍্যাব এ বিষয়ে ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করার ফলে র‍্যাব-১ ‘মোঃ সাজেদুর রহমান সাজিদ’ নামে এক প্রতারককে গ্রেপ্তার করতে সমর্থ হয়। ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনের সকল পর্যায়ে প্রতারণার ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছে, এছাড়া সাধারণ জনগণকেও এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করেছে।

র‍্যাব-১ আরও জানায়, আটককৃত সাজিদ জিজ্ঞাসাবাদে জানায়, সে ২০০১ সালে রংপুর হতে বি.এ পাশ করে। পরবর্তীতে ২০১৫ সালে একটি প্রাইভেট কোম্পানিতে এসআর পদে যোগদান করে। সে চাকুরীর পাশাপাশি ১ বছর যাবত প্রতারণার সাথে জড়িত ছিল। সে নিজেকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/জনসংযোগ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে।

ধৃত আসামী ভূমি মন্ত্রণালয়ে কর্মরত তহসিলদারদের চাকরিচ্যুত করার হুমকি দিয়ে তাদের নিকট হতে নগদ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও সে সাধারণ মানুষের সাথে প্রতারণার পাশাপাশি মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে ধৃত আসামী স্বীকার করে। এর আগে সে ডিবি সদস্য হিসাবে পরিচয় দিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড করায় পৃথক মামলায় গ্রেফতার হয়েছিল।