শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ৮:২২
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

ভ্যাকসিন গ্রহণকারীদের ভ্রমণে বিধিনিষেধ শিথিল করবে সিঙ্গাপুর

অনলাইন ডেস্ক  ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ভ্যাকসিন নেওয়া ভ্রমণকারীদের জন্য বিধিনিষেধ শিথিল করতে পারে সিঙ্গাপুর। সোমবার সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ভ্রমণ বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করা হবে।

এ বিষয়ে সিঙ্গাপুরের সরকারি ভাইরাস টাস্কফোর্সের সহকারী প্রধান লরেন্স ওয়াং বলেন, যদি পরিষ্কার প্রমাণ থাকে যে ভাইরাস ছড়ানোর ঝুঁকি নেই তাহলে আমরা অবশ্যই কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করবো।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিঙ্গাপুরে আসা বেশিরভাগ ব্যক্তিদেরকেই ১৪ দিনে হোম কোয়ারেন্টিনে রাখা হচ্ছে । গত সপ্তাহে এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু করে সিঙ্গাপুর।

চলতি বছরের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল। তবে করোনার প্রকোপ থাকায় এটি এখন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে।