সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:১৩
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

মঠবাড়িয়ায় বাড়ির উঠান থেকে ৫ ফুট লম্বা অজগর উদ্ধার

ডেক্সরিপোর্ট  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার রাতে উপজেলার সাপলেজা বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। উৎসাহী লোকজন সাপটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে ভিড় জমান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার সাপলেজা বাজারসংলগ্ন আলতাফ হোসেন মৃধার বাড়ির উঠানে অজগরটি স্থানীয় লোকজন দেখতে পান।

পরে সেনিটারি রিং ও স্লাব ব্যবসায়ী আবদুল জলিল সাপটিকে ধরে একটি খাঁচায় বন্দি করে রাখেন।

মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা মো. ফকর উদ্দিন জানান, জলিলের বাড়িতে খাঁচায় বন্দি অজগার সাপটিকে সোমবার রাতে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে বন বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তাদের মাধ্যমে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।