সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:০৪
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

এরদোগানের বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

অনলাইন ডেস্ক  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশটির একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে রেক্টর নিয়োগ দেয়ার ঘটনায় কয়েশ শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করেছেন।

এই নিয়োগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে সোমবার প্রতিবাদে নেমে আসেন শিক্ষার্থীরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এমন খবর মিলেছে।

ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক বলেন, হাজারখানেকের বেশি শিক্ষার্থীকে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। কয়েক ডজন পুলিশ বিক্ষোভ পর্যবেক্ষণ করলেও তারা হস্তক্ষেপ করেনি।

গত পহেলা জানুয়ারি প্রেসিডেন্টশিয়াল ডিক্রি জারি করে বোগাজিসি বিশ্ববিদ্যালয়ের রেক্টর হিসেবে মেলিহ বুলুকে নিয়োগ দেন এরদোগান। ২০১৫ সালের জাতীয় নির্বাচনে তিনি ক্ষমতাসীন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এ নিয়োগকে বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ আখ্যায়িত করে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় তাদের ‘আমরা কোনো নিযুক্ত রেক্টর চাই না’, ‘মেলিহ, তুমি পদত্যাগ করো’ বলে স্লোগান দিতে দেখা গেছে।

কারো কারো প্ল্যাকার্ডে লেখা ছিল– ‘আমাদের চাওয়া ন্যায়সঙ্গত, তাহলে এতো পুলিশ কেন?’, ‘মেলিহ বুলু বোগাজিসি বিশ্ববিদ্যালয়ের রেক্টর হতে পারেন না’।

২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর সরাসরি বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিয়োগের ক্ষমতা নিজ হাতে নেন এরদোগান। বোগাজিসি বিশ্ববিদ্যালয়ে তিনি রেক্টর নিয়োগ দিয়েছিলেন।

এর আগে অধ্যাপক মেহমেদ ওজকানকে বিশ্ববিদ্যালয়টির রেক্টর হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। ২০১৬ সালের জুলাইয়ের আগে নির্বাচনের মাধ্যমে তুরস্কের বিশ্ববিদ্যালয়ে রেক্টর নিয়োগ দেয়া হতো।