বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

সন্ত্রাস দমনে পুরোপুরি সফল নয় পাকিস্তান

অনলাইন ডেস্ক  পাকিস্তানি তালিবান এবং এর অঙ্গসংগঠনগুলো ২০২০ সালে ফেডারেল প্রশাসনিক উপজাতীয় অঞ্চলে (ফাটা) পুনরায় সংঘবদ্ধ হওয়া অব্যাহত রেখেছে। এমনটি জানিয়েছে পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ (পিআইপিএস)।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের নেওয়া জাতীয় পদক্ষেপ সন্ত্রাস মোকাবেলায় ‘পুরোপুরি সফল’ হয়নি।

পিআইপিএস তাদের রিপোর্টে জানিয়েছে, বিভিন্ন জঙ্গি, জাতীয়তাবাদী, বিদ্রোহী এবং সহিংস সাম্প্রদায়িক গোষ্ঠী পাকিস্তান জুড়ে ১৪৬ টি হামলা চালিয়েছে। এর মধ্যে তিনটি আত্মঘাতী হামলাও রয়েছে।

তেহরিক- ই- তালিবান পাকিস্তান ( টিটিপি) পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন। এর অঙ্গসংগঠন গুলো ২০২০ সালে পাকিস্তান অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে রয়েছে। যা সংঘবদ্ধভাবে ৬৭ টি হামলা চালিয়েছে।

ফাটা উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি আধা-স্বায়ত্তশাসিত উপজাতীয় অঞ্চল ছিল, যা ২০১৮ সালে খাইবার পাকতুনের সঙ্গে যুক্ত হয়।

রিপোর্টে আরো বলা হয়েছে, টিটিপি সফলভাবে তার কয়েকটি বিচ্ছিন্ন দল এবং কিছু জঙ্গি সংগঠন এবং কমান্ডারকে তার গোষ্ঠীতে নিয়ে এসেছে। জি নিউজ