বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৯:০৮
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আবার বাড়ল স্বর্ণের দাম

ডেক্সরিপোর্ট  মহামারী করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির মধ্যেও স্বর্ণের বাজারে অস্থিরতা কাটছেই না। সর্বশেষ গত ডিসেম্বরে দাম কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হচ্ছে। ২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ানো হয়েছে। যা বুধবার থেকে কার্যকর হবে।

ফলে বুধবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে হলে প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৬৫০ টাকা।

মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। সর্বশেষ গত ২ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। এর এক মাস যেতে না যেতেই একলাফে ভরিতে বাড়ানো হল প্রায় ২ হাজার টাকা।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে হবে ৭৪ হাজার ৬৫০ টাকা দিয়ে। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয় ৭২ হাজার ৬৬৭ টাকায়।

বুধবার থেকে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ৫০০ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত ৬৯ হাজার ৫১৭ টাকায় বিক্রি হচ্ছিল এই মানের স্বর্ণ।

আর ১৮ ক্যারেটের স্বর্ণের ভরির দাম পড়বে ৬২ হাজার ৭৫২ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হচ্ছিল ৬০ হাজার ৭৬৯ টাকায়।

এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৪৩০ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত ৫০ হাজার ৪৪৭ টাকায় এই মানের স্বর্ণ বিক্রি হয়।

তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানায় বাজুস।