মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ইরানের সঙ্গে দ্বন্দ্বে হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার রণতরী

অনলাইন ডেস্ক  পারস্য উপসাগরে ইরানের হাতে তেলবাহী জাহাজ আটকের ঘটনায় হরমুজ প্রণালীতে রণতরী পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া দেশটিতে ইরানের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে হরমুজ প্রণালীর কাছে একটি ডেস্ট্রয়ার পাঠানো হয়েছে। তাতে জলদস্যুতা-বিরোধী একটি ইউনিটও রয়েছে।

দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এটি পাঠানো হয়েছে বলে দাবি করা হয়। খবর এপির।

একইদিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাং কায়ুং ওয়া এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন। খুব শিগগিরই আলোচনার জন্য ইরানে একটি প্রতিনিধিদল পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে ইরানি তহবিল জব্দের ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

সরকারি কর্মকর্তাদের বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, জব্দ করা ৭০০ কোটি ডলার ইরান ফেরত চাইলে সিউলের উপ-পররাষ্ট্রমন্ত্রী চোই জোং-কুন এ নিয়ে আলোচনায় আছেন বলে দাবি করা হয়।

সিউলির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, চোইয়ের ভ্রমণের বিষয়টি এখন পরিষ্কার না।

সোমবার ইরানি গণমাধ্যম বলেছে, দূষণসংক্রান্ত নীতি লঙ্ঘনের দায়ে হ্যাংকুক ক্যামি নামের একটি ট্যাংকার জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী। নৌযানটি সাত হাজার ২০০ টন ইথানল বহন করে নিয়ে যাচ্ছিল।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ট্যাংকারটির মুক্ত করতে কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকবে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, দূষণ ছড়ানোর দায়ে জাহাজটি জব্দ করা হয়েছে।